watch sexy videos at nza-vids!
হঠাৎ লোকসানের মুখে পড়া এক মাল্টিন্যাশনাল কোম্পানি কর্মচারীদের বার্ষিক বোনাসের বাজেট বাঁচাতে একটা নোটিশ টাঙাল— আপনি যদি দামি কাপড় পরে অফিসে আসেন তাহলে আমরা বুঝব আপনি খুবই সচ্ছল, বোনাসের এই সামান্য কটা টাকা না হলেও আপনার চলবে। আপনি যদি আজেবাজে কাপড় পরে অফিসে আসেন তাহলে আমরা বুঝব আপনি ফালতু খরচ করেন। তাই বার্ষিক বোনাসের টাকা আপনাকে দেওয়া হবে না, কেননা আপনি সেটাও উড়িয়ে দেবেন। আপনি যদি একদম ঠিকঠাক কাপড় পরে অফিসে আসেন সে ক্ষেত্রে আমরা বুঝব আপনি বেশ ভালোই আছেন। তাহলে বোনাসের টাকা নিয়ে করবেনটা কী শুনি?

প্রতিদিন অফিসে দেরি করে আসে জোনস আর এসেই একটা না একটা অজুহাত দিয়ে পার পেয়ে যায়। একদিন তার বস প্রচন্ড রেগে গেল। সে ঘোসণা দিল-জোনস আমি অনেক সহ্য করেছি, আর না। আজকে তোমাকে বলতে হবে কেন তুমি দেরি করে এসেছ আর আজও যদি তুমি কোনো মিথ্যা বলার চেষ্টা কর তবে আজই তোমার চাকরির শেষ দিন। জোনস জলদি বলা শুরু করল-
: আজ সকালে সব কিছুই কেমন জট পেকে যাচ্ছিল স্যার … আমি ড্রাইভিং জানি না, আমার স্ত্রীই আমাকে রোজ অফিসে নামিয়ে দিয়ে যায়, কিন্তু আজ সে উঠতে দেরি করল, আমি নিচে অপেক্ষা করছিলাম দশ মিনিট পর সে যখন রেডি হয়ে গ্যারেজে গেল তখন দেখল পেছনের চাকা পাংচার হয়ে গেছে। আমি বাধ্য হয়ে বাস ধরলাম কিন্তু পথে হঠাৎ কোথা থেকে গডজিলা এসে উপস্থিত। সে আমাদের বাস উল্টে দিল। ভাগ্যিস তার পাশেই ছিল এয়ারপোর্ট। আমিদৌড়ে একটি জেট বিমান ধরলাম। কিন্তু মাঝ আকাশে গিয়ে সেটার ইঞ্জিন নষ্ট হয়ে গেল, তখন সুপারম্যানএসে আমাদের উড়িয়ে নিয়ে চলতে লাগল … এতটুকু যেতেই প্রচন্ড রাগে ফেটে পড়লেন বস- ‘মিথ্যাবাদী। বেরিয়ে যাও আমার অফিস থেকে… মহিলারা কখনো দশ মিনিটে রেডি হতে পারে?’

অফিসের পরিচালক নতুন কর্মচারীকে রাগ করে বলছেন, আমাকে আপনি কী ভেবেছেন, আমি কি গাধা?
–সেটা আমি জানব কী করে! আমি তো নতুন এসেছি।

মালিক অফিসে এসেই কর্মচারীকে ধমকালেন।
–হাসান সাহেব, কাল নাকি আপনি অফিস টাইমে মিস ডলিকে নিয়ে সিনেমায় গিয়েছিলেন?
ওকে আমার সঙ্গে একবার দেখা করতে বলুন।
–কিন্তু স্যার, ও কি আপনার সাথে সিনেমা দেখতে যেতে রাজি হবে?

একটি ফ্যাক্টরির মালিক বোঝাচ্ছিলেন তার শ্রমিকদের দশটার পর থেকে পাঁচটা পর্যন্ত এই সাত ঘন্টা খাটলে পর দিন পাঁচ টাকা মজুরি । তারপর যদি কেউ ওভার টাইম করে খাটতে চাও- তাহলে মাত্র পুরো তিন ঘন্টা খাটলে পুরো পাঁচ টাকা দেওয়া হবে । তাহলে স্যার আমরা শুধু ওভার টাইম খাটবো সেটাই ভালো ।

ম্যানেজার তার নতুন সেক্রেটারীকে বললো, আমি এখন একজরুরী মিটিং-এ ব্যস্ত থাকবো । কোন ফোন এলে পরে করতে বলবে । সেক্রেটারীঃ জরুরী কথা থাকলে? ম্যানেজারঃ যে কথাই হোক তুমি স্রেফ না বলে দেবে। বলবে অমন কথা সবাই বলে । যা হোক আমি এখন কথা বলতে চাই না । হ্যাঁ মনে থাকে যেন । বলবে অমন কথা সবাই বলে। ম্যানেজার যেতেই সেক্রেটারী ফোন রিসিভ করতে লাগলো এবং না করে দিলো কিন্তু ওপাশের মহিলা জরুরী ভীষন জরুরী কথা ইত্যাদি বলে কিন্তু সেক্রেটারীকে গলাতে না পেরে বলেই ফেললো আমি তার স্ত্রী কথা বলছি
সেক্রেটারী অধৈর্য কন্ঠে বললো, অমন কথা সবাই বলে…

HOME PAGE
other site